,

কিউইদের দ্রুত অলআউট করতে চায় বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন দারুণ কেটেছে বাংলাদেশের। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের দারুণ ভুগিয়েছেন পেসার শরিফুল ইসলাম। প্রথম দিনে দুই উইকেট শিকারি বাঁহাতি এই পেসারের লক্ষ্য এবার রান-রেট নিয়ন্ত্রণে রেখে স্বাগতিকদের দ্রুত অলআউট করা।

আজ শনিবার সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৮৭ ওভার ৩ বল মোকাবিলায় পাঁচ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে কিউইরা। ব্যাট হাতে ১২২ রানে দারুণ ইনিংস উপহার দিয়েছেন স্বাগতিক ব্যাটার ডেভন কনওয়ে।

দিনের শুরতে দারুণ মুভমেন্ট পায় বাংলাদেশের বোলাররা। চতুর্থ ওভারেই কিউই অধিনায়ক টম লাথামকে সাজঘরে ফেরান শরিফুল। প্রথম সেশনে ২৭ ওভারে ৬৬রান তোলে কিউইরা। তবে দ্বিতীয় সেশনে বেশ মারমুখি দেখা যায় তাদের। বোলাররা তেমন সুবিধা পাচ্ছিলেন না।

এর কারণ হিসেবে শরিফুল বলেন, ‘প্রথম ঘণ্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল। বল সোজা সোজা যাচ্ছিল। তখন লাইন-লেংথটা একটু পিছিয়ে নিয়েছি, যেন তাদের রান করা একটু কঠিন হয়।’

তৃতীয় সেশনে এসে সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা এই ব্যাটারকে ফেরান অধিনায়ক মুমিনুল হক। কনওয়ে ফেরাতে দলে যে স্বস্তি এসেছিল, তা প্রকাশ পেয়েছে শরিফুলের কণ্ঠে। তিনি বলেন, ‘কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছে।’

আগামীকাল দ্বিতীয় দিনের শুরু থেকে আক্রমণে থাকবে বাংলাদেশ। এমনই আভাস শরিফুলের। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব রান-রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার।’ তবে আজ আরও একটা-দুটা উইকেট বেশি পেলে খুশি হতেন জানিয়ে এই পেসার বলেন, ‘মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত। দিন শেষে আলহামদুলিল্লাহ খুশি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড