,

দিনাজপুর শিক্ষা বোর্ড জিপিএ ফাইভে শীর্ষে রংপুর, পাসের হারে লালমনিরহাট

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে এসএসসি পরীক্ষা-২০২১ এর ফলাফলে জিপিএ ফাইভ প্রাপ্তিতে শীর্ষে আছে রংপুর জেলা। এছাড়া পাসের হারে এগিয়ে আছে লালমনিরহাট।এ বছর রংপুর জেলা থেকে ৩৬ হাজার ৪৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ৩৪ হাজার ৫৮৩ জন, তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৪০৪ জন। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ৭৯।

দ্বিতীয় অবস্থানে রয়েছে গাইবান্ধা। এ জেলা থেকে ২৮ হাজার ৬৯ জন এসএসসিতে অংশ নিয়ে পাস করেছে ২৭ হাজার ৪৭ জন। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৭৯৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৫৪।তৃতীয় স্থানে থাকা নীলফামারী জেলায় এসএসসি পরীক্ষার্থী ২২ হাজার ৪৬৬ জন। পাস করেছে ২১ হাজার ৩৩৭ জন। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৮৭৯ জন। পাসের হার ৯৪ দশমিক ৯৭।

এবারের এসএসসি পরীক্ষায় চতুর্থ স্থান দখলে নিয়েছে কুড়িগ্রাম জেলা। এ জেলা থেকে ২২ হাজার ৬৫১ জন অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩৪৫ জন। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৬৪৮ জন। পাসের হার ৯৪দশমিক ২৩।জিপিএ ফাইভ প্রাপ্তিতে পঞ্চম স্থানে আছে লালমনিরহাট। এ জেলা থেকে ১৪ হাজার ৫৫১ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭১৫ জন। ৯৫ দশমিক ৮৮ শতাংশ পাস নিয়ে দিনাজপুর বোর্ডে শীর্ষস্থান লালমনিরহাটের।

দিনাজপুর জেলা আছে ষষ্ঠ অবস্থানে। এ জেলার ৩৬ হাজার ২১২ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৫৩৪ জন। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ৮১৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৭।

সপ্তম অবস্থানে থাকা ঠাকুরগাঁও জেলা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ১৯ হাজার ১৩০ জন। ১৭ হাজার ৯৫৬ জন পাস করা শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৬১৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৮৬।

অষ্টম তথা দিনাজপুর বোর্ডের মধ্যে তলানিতে থাকা পঞ্চগড় জেলায় এসএসসি পরীক্ষার্থী ছিলো ১৩ হাজার ২৭১ জন। ১২ হাজার ৫৭০ জন পাস করেছে, জিপিএ ফাইভ পেয়েছে ৬৯৭ জন। পাসের হার ৯৪ দশমিক ৭২।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য