,

আইসিসির বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ২০২১-এর মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। তালিকায় সাকিবের সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকান ব্যাটার ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং।

টেস্ট আর টি-টোয়েন্টিতে ব্যর্থতার মধ্য দিয়ে গেলেও ওয়ানডেতে মোটামুটি সফল আরেকটি বছর কাটিয়েছে বাংলাদেশ। এ বছর ৫০ ওভারের সংস্করণে সবচেয়ে সফল দলও তারা, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা সাকিবের। বছরজুড়ে এই সংস্করণে ব্যাটে-বলে আলো ছড়ানোর পুরস্কার পেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

এ বছর সাকিব মোট ৯টি ওয়ানডে খেলেছেন। ব্যাটিংয়ে ৪০ ছুঁই ছুঁই গড়ে করেছেন ২৭৭ রান। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি। সর্বোচ্চ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ম্যাচজয়ী অপরাজিত ৯৬ রানের ইনিংসটি। বোলিংয়েও মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন তিনি। ৯ ম্যাচে ৩.৬৭ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে ৫ উইকেট আছে একবার।

এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছেন সাকিব। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজ-সেরার পুরস্কারও নিজের দখলে নেন। বর্ষসেরার মনোনয়নে সাকিবের সঙ্গী বাবর এ বছর ছয় ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি করেছেন তিনি।

এ বছরই অভিষিক্ত মালান প্রোটিয়াদের হয়ে ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। দুটি করে সেঞ্চুরির সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একটি ফিফটি। চারজনের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন স্টার্লিং। আইরিশ ওপেনার ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে তাঁর রয়েছে দুটি ফিফটি। আগামী ১৭-১৮ জানুয়ারি এই পুরস্কার দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী