,

১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

news-image

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, গতবার এই সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে এবার কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৮৬টি।

অন্যদিকে, এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গতবার ৩ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৭২টি বেড়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ৩ হাজার ৬৮৫টি কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড