,

হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশের বিরুদ্ধে মামলা

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি (১) আদালতে মামলাটি দায়ের করেন বিএনপি জেলা আহবায়ক কমিটির সদস্য ও আইনজীবী মো. শামছুল হক।

জানা গেছে, মামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, ডিবির ওসি আল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দৌস মোহাম্মদ, একজন এসআই, দুজন এএসআই এবং ৪৬ জন কনস্টেবলকে আসামি করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বিএনপির সভা-সমাবেশে পুলিশ বাধা দেয়। সে সময় শর্টগানের গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ করে দলটির নেতাকর্মীদের গুরুতর আহত করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোন আদেশ দেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য