,

এ সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো : সুবাহ

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ চলতি মাসের ১ তারিখ বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসেনকে। বিয়ের পর থেকেই সমালোচনার মুখে পড়েন তারা। হইচই শুরু হয় নেট দুনিয়ায়। এবার সেই সমালোচনার আগুনে ঘি ঢাললেন সুবাহ নিজেই। নিজের ফেসবুক পেজে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্ট দিয়েছেন তিনি।

ইলিয়াসের সঙ্গে সংসার করা সম্ভব না, সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো এ ধরনের নানা বিষয় তুলে ধরে সুবাহ তার পোস্টে লিখেছেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসিখুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য; বাচ্চা জন্ম দেয় মা হওয়ার জন্য। আমার সঙ্গে বিয়ের পরে ইলিয়াস আর কারিনের এমন কিছু রেকর্ড শুনেছি যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এসব শুনে আসলেই ওর সঙ্গে থাকা সম্ভব না। এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়।’

তিনি আরও লিখেছেন, ‘সব মেয়ে হাসিমুখে গরিব স্বামীর সঙ্গে সংসার করতে পারে। কমদামি কাপড় পড়ে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে; অন্য মেয়ের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে, যার …………।’

‘বোকা ছিলাম অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করে ছিলাম তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার। কেন বিয়ে করলাম জানি না। এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে। নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব?’

‘আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি, আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে মরা উচিত, নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত?’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি