,

অজ্ঞান করে ধর্ষণ, পোশাক কারখানায় কর্মবিরতি

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিককে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে। এমন অভিযোগ তুলে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। আজ সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর কারখানার ভেতরে এই কর্মসূচি পালন করেন ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গত ২৩ ডিসেম্বর বিকেলে ওই নারী শ্রমিককে রক্ত দেওয়ার কথা বলে নিচে ডেকে আনা হয়। পরে ইনজেকশনের মাধ্যমে অজ্ঞান করে তিন-চারজন মিলে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হওয়ায় গত দুই-তিন দিন কাজে আসতে পারেনি। আজ ওই শ্রমিক বিষয়টি জানাতে কারখানায় এসে অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিষয়টি জেনে কারখানার কাজ বন্ধ করে দিয়ে কর্মবিরতি শুরু করেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বিচার না করে উল্টো ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে।

কারখানাটির পরিচালক মোরশেদ কবির পলাশ বলেন, ‘ধর্ষণের ঘটনাটি ঘটেছে কি না তা আমরা নিশ্চিত না। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। যদি এমন কিছু ঘটে থাকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এএসএম কামরুজ্জামান বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি