শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ী ঠিকানায় এবারের বাণিজ্য মেলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২৬তম বাণিজ্য মেলার আগামী ১ জানুয়ারি থেকে প্রথমবারের মত স্থায়ী ঠিকানা পূর্বাচলে শুরু হচ্ছে। আশা করা হচ্ছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলায় সবমিলে ২২৫টি স্টল থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছর বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এবার প্রথমবারের মতো এই মেলার স্থায়ী ঠিকানা বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এখানে বাণিজ্য মেলা আয়োজনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

জানা গেছে, মেলার প্রবেশদ্বারে ভিন্নমাত্রা যোগ করবে ৫টি মেগা প্রকল্পের কাঠামো ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

এবারের মেলায় প্রাণ-আরএফএল, যমুনা, আবুল খায়ের, এ্যাপেক্সসহ দেশের বড় বড় প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে। এছাড়া ভারত, তুরস্ক, থাইল্যান্ড, চীনসহ ৮ দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।

মেলার স্টল বরাদ্দ এরই মধ্যে শেষ হয়েছে। প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোর্ট, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটেরিয়া রয়েছে। যেখানে একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।

বিআরটিসি সূত্র জানিয়েছে, মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাখা হবে বিআরটিসির ৩০টি বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বাসগুলো মেলা চলাকালীন সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে। এসব বাসে ন্যুনতম ভাড়া হবে ২৫ টাকা।

২০২১ সালে করোনার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নতুন বছরের প্রথম দিন থেকে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী বাণিজ্য মেলা ২০২২।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি