,

ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় হামলা, আহত ১৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। হামলায় দলটির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা জানান, আজ শনিবার বিএনপির মোহাম্মদপুর জোনের শেরে বাংলা থানাধীন ২৭, ২৮ ও ৯৯ ওয়ার্ড বিএনপির কর্মীসভা ছিল। রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভায় উপস্থিত মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বক্তব্য দেওয়ার সময়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করেন। এতে বিএনপির অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। একইসঙ্গে হামলাকারীরা রেস্টুরেন্টেও ভাঙচুর করেন বলে তারা জানান।

পুলিশকে জানিয়ে তারা কর্মীসভা করছিলেন জানিয়ে আমিনুল হক জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফরিদুর রহমান ইরানের নেতৃত্বে এই হামলা করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দেশকে গণতন্ত্রহীন করার শেষ প্রক্রিয়ায় এ হামলা হয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনোই বিরোধী মত ও পথকে সহ্য করতে পারে নাই। ক্ষমতাসীন দলের এসব অঙ্গ সংগঠন জাতির জন্য কলঙ্ক। আমরা এ হামলার সমুচিত জবাব একদিন অবশ্যই দেবো।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য