,

ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবারের সঙ্গে অবসর যাপনে বান্দরবান গিয়েছিল কিশোরী মারিয়া ইসলাম। সেখানে সাঙ্গু নদীতে গোসল করতে নামে তারা। এসময় পানির তোড়ে ভেসে যায় তার ছোট ভাই। ভাইকে বাঁচাতে গিয়ে মারা যায় মারিয়া।

এ ঘটনায় এখনো নিখোঁজ আরও দুজন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা এলাকায় সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মারিয়াম ইসলা নারায়ণগঞ্জের ফতুল্লার ইছদার গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। সে এবছর নারায়ণগঞ্জ ওমেনস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা একই পরিবারের ১০ জন পর্যটক শুক্রবার ১২টার দিকে নৌকা নিয়ে সাঙ্গু নদীতে ভ্রমণে যায়। পরে তারাছা এলাকায় গিয়ে নদীতে গোসল করতে নামেন তারা। এসময় পরিবারের ছোট ভাই তানিশ স্রোতের তোড়ে ভেসে গভীর কুমে পড়ে যায়। অন্য ভাই-বোনেরা তাকে বাঁচাতে গেলে পাঁচজন পানির স্রোতে ভেসে যায়। এসময় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে। এরমধ্যে মারিয়া ইসলামের অবস্থা গুরতর হলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনও নিখোঁজ মারিয়ার খালাতো ভাই আহনাফ আকিব ও বোন মারিয়া বিনতে জহির। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটক মারা গেছে এবং দুজন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি