,

সূচকের পতনে বেড়েছে লেনদেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় পতনে শেষ হয়েছে পুঁজিবাজরের লেনদেন। এদিন সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৮৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭০২.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টি কেম্পানি ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬১টির এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও আজকে ডিএসইতে লেনদেনকৃত বীমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বীমা কোম্পানির লেনদেনকৃত ৩৯ টি কোম্পানির মধ্যে ৩৪ টিরই দর বেড়েছে বিপরীতে কমেছে মাত্র ৪ টির। জীবন বীমা খাতের লেনদেনকৃত ১৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০ টির কমেছে ৩ টির। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই তে ) আজ সিএসইতে ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি