,

২১ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু বিপিএল, প্লেয়ার ড্রাফট ২৭ ডিসেম্বর

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরুর সম্ভাব্য তারিখ আগে থেকেই জানানো হয়েছিল ২০ জানুয়ারি। তবে আজ বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএল শুরুর তারিখ জানিয়ে দিলো বিসিবি।

২১ জানুয়ারি শুরু হবে বিপিএল। বঙ্গবন্ধুর নামে এবারও বিপিএলের নামকরণ করা হয়েছে। তাই বিপিএলের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল-২০২২। এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

বিপিএলের খেলা শুধু মিরপুরে নয়, দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের খেলাগুলো।

শুধু বিপিএল শুরুর তারিখই নয়, প্লেয়ার্স ড্রাফট কোন দিন অনুষ্ঠিত হবে সে তারিখও জানিয়ে দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। আগামী সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

ছয় দলের টুর্নামেন্ট হবে এবার। যদিও বিকেলে সংবাদ মাধ্যমের সামনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ছয় দলের জন্য এখনও ছয়টি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী