,

করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ২৫৭

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪১ জনে।

একই সময়ে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ।

এ পর্যন্ত মোট এক কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুইজন পুরুষ, একজন নারী। এদিন একজন করে মারা গেছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি