বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ: রামনাথ কোবিন্দ

news-image

নিউজ প্রতিবেদক : বাংলাদেশকে ভারতের উন্নয়ন অংশীদার উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি।

বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার হোটেল স্যুটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ভারতের রাষ্ট্রপতি এ কথা বলেন।

রামনাথ কোবিন্দ বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ- ভারতের মধ্যে অংশীদারত্ব ব্যাপক এবং প্রাণবন্ত।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনের অংশীদার হতে পেরে তিনি খুবই খুশি। তিনি বলেন, বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।

মুজিবশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ ঢাকা এসেছেন রামনাথ কোবিন্দ। ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধেও মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল