,

স্টুডিও থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়া থানার দরবেশহাট বাজারের নিউ দরবেশীয়া কম্পিউটার অ্যান্ড ডিজিটাল স্টুডিও থেকে আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাকে গেপ্তার করা হয়। তার নাম সাজ্জাদ হোসেন শাকিল। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার চট্টগ্রামের লোহাগাড়া থানার দরবেশহাট বাজারের ওই স্টুডিওতে অভিযান চালায়। শাকিলের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, একটি ল্যাপটপ, উগ্রবাদী বই- গাজওয়াতুল হিন্দ, তাকফীরের ব্যাপারে সতর্কতা এবং বিভিন্ন উগ্রবাদী কনটেন্টসহ উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার ২৭ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

এটিইউ এর পুলিশ সুপার জানান, শাকিল ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, দেশে অস্থিরতা, অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষে পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল।

তিনি আরও জানান, শাকিল আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের জন্য চারটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছিল। এ ছাড়া গোপন তথ্য এবং প্রচারণা চালানোর জন্য সে তার সহযোগীদের নিয়ে একাধিক এনক্রিপ্টেড চ্যাট গ্রপ ও মেসেঞ্জার গ্রপের অ্যাডমিন হিসেবে ২০১৯ সাল থেকে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য নানাবিধ তৎপরতা চালিয়ে যাচ্ছিল।

 

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের