,

ইসি গঠনে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী সোমবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। আজ বুধবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আগামী ২০ তারিখ থেকে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন।

মো. জয়নাল আবেদীন বলেন, সংসদের প্রধান বিরোধী দলের সঙ্গে প্রথম আলোচনা হওয়ার কথা। ১৫ থেকে ২০ দিন এ আলোচনা চলবে।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় নেতা মুজিবুল হক চুন্নু জানান, আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণের বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা সংলাপে যোগ দেবো কি না এবং যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে আমাদের কৌশল কী হবে, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তা নিয়ে বৈঠকে বসব।’

প্রসঙ্গত, আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য