,

বীরাঙ্গনার চরিত্রে অপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : সালটা ১৯৭১, চারদিকে যুদ্ধের ডামাডোল। আমঝুপি নামে এক গ্রাম। সে গ্রামেরই বাসিন্দা সয়ফর আর ময়ূরজান। প্রচণ্ড ভালোবাসে একে অপরকে। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে সয়ফর তো আর ঘরে বসে থাকতে পারেন না। সিদ্ধান্ত নেন যুদ্ধে যাওয়ার। কিন্তু ময়ূরজানের কী হবে?

অজানা শঙ্কায় নিজেকে ঠিক রাখতে পারেন না সয়ফর। যুদ্ধে যাওয়ার আগে ময়ূরজানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। মসজিদের ঈমাম ডেকে ময়ূরজানকে বিয়ে করেন। ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাকিস্তানি আর্মি। ময়ূরজানকে নিয়ে পালান সয়ফর। আশ্রয় নেন ময়ূরজানের খালা মতিবানুর বাড়িতে। সেখানেই এক রকম আতঙ্কে বাসর রাত কাটে তাদের। পরদিন খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে চলে যান।

এরপরের ইতিহাস অন্য। দেশ স্বাধীন হয়। পাকিস্তানী ক্যাম্প থেকে মুক্ত হন বন্দী ময়ূরজান। তখন তিনি অন্তঃসত্ত্বা। পরে একটি পুত্র সন্তানের জন্ম দেন। তাকে নিয়ে শুরু হয় আরেক যুদ্ধ। স্বাধীন দেশে ময়ূরজান যেন পরাধীন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’।এতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ।

আর নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।নির্মাতা জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাত ১০টায় ‘বীরাঙ্গনা’ প্রচার হবে বৈশাখী টিভিতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য