,

ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সকালে শিশির ভেঁজা কুয়াশার চাদর আর সন্ধ্যায় কন কনে ঠান্ডা জানান দিচ্ছে পুরোদমে শীতের বার্তা। বছরের এই সময়ে প্রকৃতির তার  রুপ পরিবর্তনের সাথে দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। আর এর  সাথে নিজের  শরীরকে গরম রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা। শীত নিবারনের জন্য সবচেয়ে বেশী নিম্ন আয়ের লোকজন ভীড় জমাচ্ছে ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে। সার্ধ্যের মর্ধ্যে কিনছেন নিজের পছন্দসই কাপড়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের পৌর মার্কেট এলাকা, সদর হাসপাতাল রোড, কোর্ট রোড, স্টেশন রোড, কাউতলী জেলা পরিষদ মার্কেটসহ বিভিন্ন রাস্তার ফুটপাতে মৌসুমী ব্যবসায়ীরা গরম কাপড় বিক্রি করছেন। অধিকাংশ মৌসুমী ব্যবসায়ীরা ভ্যানে করে কাপড় বিক্রি করছেন। ফুটপাতের গরম কাপড়ের মধ্যে অধিকাংশ ব্যবসায়ীরা বিক্রি করছেন দেশীয় তৈরি গার্মেন্টস ও বিদেশ থেকে আমদানী করা পুরাতন কাপড়। ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের কাপড় এসব স্হানে পাওয়া যাচ্ছে। দামে সস্তা ও টেকসই হওয়ায় বেচা-বিক্রি হচ্ছে বেশ ভালো হচ্ছে।
ফুটপাতে ভ্যানগাড়ীতে কাপড় বিক্রেতা ছিদ্দিক মিয়া বলেন, নভেম্বর মাসের শেষ দিক থেকে কাপড় বিক্রি শুরু হলেও গত ৭ দিন ধরে ক্রেতাদের ভীড় বেড়েছে। বিভিন্ন ধরনের জ্যাকেট, ব্লেজার, স্যুট, সুয়েটার, জাম্পার, মাফলার, মোটা কাপড়ের শার্ট, কান টুপি, মোজা, বাচ্চাদের জ্যাকেটসহ ওলের তৈরী বিভিন্ন ডিজাইনের কাপড় আমরা বিক্রি করছি।
আরেক ব্যবসায়ী সুমন মিয়া বলেন, ঢাকা থেকে গার্মেন্টেসের রিজেক্টেড হওয়া কাপড় এনেও এখানে বিক্রি করছি। ২০০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকার মধ্যে এসব কাপড় বিক্রি করা হচ্ছে। তবে বিদেশ থেকে আমদানীকৃত পুরাতন ভালো মানের জ্যাকেটের দাম একটু বেশী। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বেচা-কেনা। পুরুষের চাইতে মহিলা ক্রেতাই বেশী দেখা যায়।
ফুটপাত থেকে কাপড় কিনতে আসা গৃহিনী নূরজাহান বেগম বলেন, ফুটপাত থেকে গত বছরও কাপড় কিনেছি। কাপড়ের মান ভালো তাই এবছরও বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। সাশ্রয়ী মূল্যে ভালো কাপড় পাওয়া যায়।ফুটপাতের কাপড়ের অনেক চাহিদা। শুধু নিম্ন আয়ের লোকজনই নয়, ধনীরাও ফুটপাত থেকে কাপড় কিনেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য