,

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২৯

news-image

বিশেষ সংবাদদাতা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৮ জনে।

এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে করোনায় মৃতদের মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদের মধ্যে বিশোর্ধ একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন, ষাটোর্ধ একজন এবং আশিরোর্ধ্ব একজন মারা যান। বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে এক, রাজশাহী দুই, বরিশালে একজন এবং রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৬১২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ১১ লাখ ২০ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে একই সময়ে করোনা থেকে ২৮৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন। রোগী সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি