,

স্বামীর প্রেমিকাকে পেটালেন গৃহবধূ

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীর হাতে প্রেমিকাসহ ধরা খেলেন স্বামী! এরপরই হলো তুমুল কাণ্ড। পুলিশের সামনেই হেলমেট দিয়ে পেটালেন স্বামীর প্রেমিকাকে। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে এ ঘটনা ঘটে।

জানা যায়, পশ্চিম বর্ধমানের বার্নপুর রোডে পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক মহিলাও হোটেলে ছিলেন। মোহনলালের স্ত্রীর তার ব্যবহার সন্দেহজনক মনে হওয়ায় পিছু নিয়েছিলেন। হোটেলের ঘরে তিনি মোহনলাল ও তার পরকীয়া প্রেমিকাকে ধরে ফেলেন। পরে স্বামীও তার‘প্রেমিকা’কে পুলিশের হাতে তুলে দেন ওই মহিলা।

আসানসোল দক্ষিণ থানার পুলিশ দু’জনকেই আটক করে। পরে অবশ্য তারা থানা থেকে জামিন নেন।

তাদের পুলিশ নিয়ে যাওয়ার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, স্বামীর প্রেমিকাকে পুলিশ চত্ত্বরে পেটাচ্ছে স্ত্রী। প্রথমে পেছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন ওই মহিলা। আঘাতেরপর তরুণী রাস্তায় পড়ে গেলে চুলের মুঠি ধরে হেলমেট দিয়ে আরো কয়েক বার আঘাত করা হয়। পা দিয়ে লাথি দিতে মারতেও দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য