,

ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে, একজনের মৃত্যু

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ২১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০১ জনে দাঁড়ালো।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ২১৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৫ জন ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ৯ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছর (১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭ হাজার ৮৭০ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫৫৬ জন।

এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ডিসেম্বরে (৯ ডিসেম্বর পর্যন্ত) ৬৪৮ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ৯ ডিসেম্বর পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য