বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ড: সর্বশেষ ৫ জনের মরদেহ হস্তান্তর

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া আরও পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ওই পাঁচজনের মরদেহ (হাড়গোড়) ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে আগুনের ঘটনায় মোট ৫৪ মরদেহ হস্তান্তর করা হলো।

নারায়ণগঞ্জ জেলা সিআইডি’র পরিদর্শক মো. আতাউর রহমান জানান, বৃহস্পতিবার পাঁচজনের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে সবার মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জে মর্গে থাকা মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা লাবনী, সাজ্জাদ, শাকিল ও রকিব হোসেন।

তিনি আরও জানান, মৃত ৫৪ জনের মধ্যে ৫১ জন দগ্ধ হয়ে মারা যান। বাকি তিনজন ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান।

এর আগে গত ৪ আগস্ট ২৪ জনের এবং ৭ আগস্ট ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল