,

রবীন্দ্রনাথের গল্পে ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুন্দরীতমা ঐশ্বরিয়া রাই বচ্চন এই মুহূর্তে ‘পনিয়িন সেলভান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তেলেগু উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা মণি রত্নম। কয়েক মাস ধরে তারকাবহুল এই সিনেমাটির শুটিং চলছে।

এরইমাঝে নতুন আরও একটি সিনেমার খবরে এলেন ঐশ্বরিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ইন্দো-আমেরিকান একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘দ্য লেটার’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, যা রবীন্দ্রনাথ ঠাকুরের বই ‘থ্রি উইমেন’ অবলম্বনে নির্মিত হবে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা ঈশিতা গাঙ্গুলী।

খবরটি নিশ্চিত করে গাঙ্গুলি বলেন, ‘ঐশ্বরিয়া রাই বচ্চন সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন। যদিও নাটকটির নাম ছিল থ্রি উইমেন, তবে আমরা নাম পরিবর্তন করছি এবং আমাদের সিনেমার নাম ‘দ্য লেটার’ রেখেছি। কারণ সিনেমাটি কাদম্বরী দেবীর চিঠির ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। আমি সত্যিই আনন্দিত যে, ঐশ্বরিয়া স্ক্রিপ্ট পছন্দ করেছেন এবং আমার পরিচালনায় কাজ করতে রাজি হয়েছেন।’

প্রথমে নির্মাতা সিনেমাটি শুধু হিন্দি ভাষায় নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু ঐশ্বরিয়ার পরামর্শে ইংরেজি ভাষায় নির্মিত হচ্ছে।

এ নিয়ে নির্মাতা আরও বলেন, ‘প্রথমে আমি এটি হিন্দি সিনেমা হিসাবে তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু ঐশ্বরিয়ার কথায় এটাকে ইন্দো-আমেরিকান ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে নির্মিত ‘চোখের বালি’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় নির্মিত এ ছবিতে তাকে দেখা গেছে বিনোদিনীর চরিত্রে। তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিল ছবিটি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি