,

সাকিব-মুশফিকদের খেলা দেখতে মাঠে সৃজিত

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি শ্বশুরবাড়ি ঢাকায় বেড়াতে এসেছেন। আর এসেই ঢুঁ মারলেন মাঠে! মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়েছেন তিনি।

জানা গেছে, একজন ক্রিকেটপ্রেমী হিসেবে মাঠে গিয়েছেন এই নির্মাতা। আর গ্যালারি থেকেই প্রশংসা করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‌‘সাকিব- সর্বকালের সেরা গ্রেটেস্ট অলরাউন্ডার।’

১৪ বছর আগের একটি ঘটনার স্মৃতিচারণ করে এই নির্মাতা বলেন, ‘মিরপুরে এই মুহূর্তে লড়াইয়ের অগ্রভাবে আছেন বাবর আজম, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, মো. রিজওয়ান, হাসান আলী, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৪ বছর আগে এই দিনেই চিন্নাস্বামীর (ভারতের) মাঠে আমি পাকিস্তানকে শেষবার টেস্ট ম্যাচ খেলতে দেখেছিলাম। যেখানে দুজন ম্যাচটিকে আলোচিত করেছিলেন। তারা হলেন- সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং।’

মূলত সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংয়ের প্রসঙ্গ এনে পরোক্ষ উক্তিতে ভালোর খেলার শুভাশিস জানাচ্ছেন সাকিব ও মুশফিককে।

অন্যদিকে, আরও একটি টুইটে সৃজিত প্রশংসা করেছেন শাহীন আফ্রিদিরও।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ছিল সৃজিত ও মিথিলার দ্বিতীয় বিয়ে বার্ষিকী। এ উপলক্ষেই ঢাকায় এসেছেন তারা। শ্বশুরবাড়ির নানা আতিথেয়তার মাঝেই খেলার মাঠে হাজির হয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড