,

আমিরাতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন, কাজ সাড়ে চারদিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তিত হচ্ছে। সেইসঙ্গে কর্মদিবস কমিয়ে সাড়ে চারদিন করা হচ্ছে। মঙ্গলবার ইউএই সরকারের এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

গালফ নিউজ অনলাইনের খবরে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, শুক্রবারের পরিবর্তে শনি ও রোববারে সপ্তাহিক ছুটি কাটানোর বিধান আসছে।

পুরো পৃথিবীতে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজ করতে হয়, সেখানে আরব আমিরাতের কর্মীরা সাড়ে চারদিন দায়িত্ব পালন করবেন, যা বিশ্বে প্রথম।

মঙ্গলবার এ বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতি জারি করে আরব আমিরাত সরকার জানায়, সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা কাজ করতে হবে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের।

হঠাৎ কাজের সময় কমিয়ে দেয়া হল কেন? সরকারি সূত্রে খবর, কর্মীদের কাজের মানোন্নয়ন ঘটাতে এবং কর্মজীবনের পাশাপাশি সামাজিক জীবনও যাতে তারা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে অতিবাহিত করতে পারেন, সে জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মীরা যাতে তাদের কর্মজীবন এবং সামাজিক জীবন- দুটোই ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই চিন্তাধারা থেকে এ সিদ্ধান্ত বলে ওই সূত্রে জানা গেছে।

বর্তমানে আরবের দেশগুলোতে শুক্র ও শনিবার সপ্তাহান্তের ছুটির দিন হিসাবে বরাদ্দ। কিন্তু এবার থেকে আর শুক্রবার সপ্তাহান্তের ছুটি থাকছে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য