,

প্রিয়াঙ্কার অস্ত্রোপচার সফল, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। এসময় এক মাতাল বাইক চালক ঢুকে পড়ে সেটে। প্রিয়াঙ্কাকে ধাক্কা মারলে গুরুতর আহত হন অভিনেত্রী। ভেঙে যায় তার পায়ের হাড়।

সবশেষ খবর, প্রিয়াঙ্কার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে বসানো হয়েছে প্লেট। তিনি এখন আপাতত স্থিতিশীল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগামী দু’দিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তারপর সম্ভবত ছেড়ে দেওয়া হবে প্রিয়াঙ্কাকে।

ঘটনাটি শুক্রবার রাতের। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন চক্রবর্তী। এসময় হঠাৎ দুই শিল্পীকে বাইকটি ধাক্কা মারে। দুজনই ছিটকে পড়েন রাস্তায়।

হালকা চোট লাগে অর্জুনের। তবে গুরুতর আঘাত পান প্রিয়াঙ্কা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি