,

শুটিংয়ে আচমকা ঢুকে গেল মোটরসাইকেল, পা ভাঙলো নায়িকার

news-image

বিনোদন ডেস্ক : শুটিং চলছে, এরমধ্যেই আচমকা মোটরসাইকেল ঢুকে পড়ে। আর তা সরাসরি ধাক্কা দেয় অভিনেতা-অভিনেত্রীকে। দু’জনেই ছিটকে পড়েন রাস্তার ওপারে। আহত হন গুরুতর। এমনই এক ঘটনা ঘটেছে কলকাতায়। আর এ ঘটনায় পা ভেঙে গেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। তিনি বাংলাদেশি সিনেমা ‘হৃদয়জুড়ে’তেও অভিনয় করেছেন।

কলকাতার পত্রিকা আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার রাত ১১টায় কলকাতার রাজারহাটে ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করছিলেন অর্জুন চক্রবর্তী। তবে শুটিংয়ের সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা ও অর্জুনকে।

এতে গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গেছে। আজ শনিবার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।

জানা যায়, সেই আক্রমণকারী বাইকার লাপাত্তা। আর আপাতত বন্ধ আছে ওয়েব সিরিজের শুটিংও।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি