,

গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে সমিতি উধাও

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতির পরিচালকরা। এতে বিপাকে পড়ে সদস্যরা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি সদর ইউনিয়নের দীঘলকান্দি ছয়মাথার মোড়ে বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতি নামে একটি সমিতি স্থাপিত হয় ‍২০০৪ সালে। উপজেলার পৌর এলাকাসহ বাইরের বিভিন্ন ইউনিয়নে তারা তাদের সমিতির সদস্য অন্তর্ভুক্ত করে। সমিতির সদস্য সংখ্যা ৬০০’র বেশি। সদস্যদের কাছ থেকে তারা বিভিন্ন সময়ে মাসিক সঞ্চয় ও সাপ্তাহিক সঞ্চয়ের কথা বলে টাকা উত্তোলন করত। গত কয়েকদিন ধরে সমিতির পরিচালকসহ স্টাফদের কাউকেই পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সমিতির সদস্য পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের শমশের আলী সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের খোরশেদ আলী, টুকু মিয়া, জহির রায়হান, রহিম মিয়া এবং মিঠু মিয়া ওই সমবায় সমিতি খুলে তার কাছ থেকে কয়েক বছরে ১৮ লাখ ২১ হাজার ৫০০ টাকা নিয়েছেন। বর্তমানে তাদের কাউকেই এখন তিনি খুঁজে পাচ্ছেন না।

পৌর এলাকার চা দোকানি লিচু মিয়া জানান, সমিতিতে তার ৭ লাখ টাকার বেশি জমা আছে। সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের রতন মিয়ার স্ত্রী সঞ্চিতা বেগম বলেন, ‘আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে। অনেক কষ্টে আমাদের সংসার চলে। মানুষের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাই। বাড়িতে টিউবওয়েল বসানের জন্য ওই সমিতিতে গত বছর থেকে দুই নামে দৈনিক ৫০ টাকা করে জমা করছি। সর্বমোট ৩১ হাজার টাকা জমা হয়েছে।’

সারিয়াকান্দি উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা সালাহউদ্দিন সিদ্দিকী বলেন, আমি থাকাকালীন সমিতিটি আমাদের সমবায়ের নিবন্ধন পেয়েছে। তাদের বিভিন্ন অনিয়মের জন্য এর আগে নোটিশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতির পরিচালক জহির রায়হানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, প্রতিনিয়ত শত শত সদস্য আমার কাছে অভিযোগ নিয়ে আসছে। অসহায়দের টাকা ফিরিয়ে দিতে আমি তাদের আশ্বস্ত করেছি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। মানবিক দিক বিবেচনায় সমিতির অসহায় সদস্যদের টাকা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি