,

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৬ জন, শনাক্ত ১৭৬

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৬ জন। এ ছাড়া মারা গেছেন ছয়জন। এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর ২৪৩ শনাক্ত ও তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো করোনার বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১৭৬ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত-হলেন ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন আর মারা যাওয়া ছয় জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৯৫ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ২২৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ পাঁচ হাজার ৭৪৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৫৬ হাজার ৭২৭টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক সাত শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড