,

রমনা পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনাপার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওই নারীর নাম তৃষ্ণা সাহা (৫০)। তিনি সপরিবারে বিজয় নগর এলাকায় থাকতেন। তার স্বামী উত্তম সাহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কল্পনা বেগম বলেন, ‘প্রতিদিন বিকেলে আমরা রমনা পার্কে হাঁটাহাটি করি। বৃহস্পতিবার বিকেলে হাঁটাহাটি শেষে পার্কের এক নম্বর গেট দিয়ে বের হই। আমরা রাস্তা পার হচ্ছিলাম। আমি ছিলাম সামনে। হঠাৎ বিকট শব্দে পেছনে তাকিয়ে দেখি একটি মোটরসাইকেল তৃষ্ণাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষার্থী প্রাচ্য প্রিয় দিব জানায়, দ্রুতবেগে ছুঁটে আসা একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দেয়। এ সময় ওই নারীর কাপড় মোটরসাইকেলে আটকে গেলে টেনে-হিঁচড়ে ১০-১২ হাত নিয়ে যায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন ভূঁইয়া জানান, মোটরসাইকেলটি জব্দ ও চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি