,

বাম পায়ে সমস্যা, ডাক্তার কাটলেন ডান পা

news-image

অনলাইন ডেস্ক : অপারেশনের সময় ভুল করে বৃদ্ধের এক পা কাটতে গিয়ে অন্য পা কেটে ফেলেছেন চিকিৎসক। আর এই কারণে ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করা হয়েছে। জানা গেছে, এমন ঘটনা ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ায়।

এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ৮২ বছর বয়সী রোগীর বাম পা কাটার পরিবর্তে ডান পা কাটা হয়েছে। জটিল অসুস্থতার কারণে ওই বৃদ্ধের বাম পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ওই সার্জন ‍ভুল করে তার ডান পা কেটে ফেলেন। অপারেশনের দুদিন পর ড্রেসিং করার সময় বিষয়টি বুঝতে পারেন ওই চিকিৎসক।

অপারেশনের আগে ওই বৃদ্ধাকে কোন পা কাটা হবে সে সম্পর্কে নিশ্চিত করতে বলা হয় কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

ওই ঘটনার পর বৃদ্ধার মানসিক সমর্থনের জন্য তাকে সাইকোলজিকাল সাপোর্ট দেওয়া হয়েছে, সেই সঙ্গে তার যে পায়ে সমস্যা ছিলো অর্থাৎ বাম পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর ওই চিকিৎসককে জরিমানা করা হলে তিনি বলেন, তার এই কাজ ‘মানবিক ভুল’। তবে তিনি বলেন, এই ভুল তার একার না, পুরো টিমের ভুল।

অস্ট্রিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, গতকাল বুধবার ওই চিকিৎসককে রোগীর ওপর অবহেলার অভিযোগে জরিমানা করেছেন কোর্ট। এদিকে ওই ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের স্বজনকে ৫ হাজার ইউরো ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি