,

শিক্ষককে বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর বিরুদ্ধে।

পরে ওই শিক্ষকের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় মূল আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, নগরীর নিউ মার্কেট এলাকায় স্কুলশিক্ষক রহমত উল্লাহকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা চেষ্টার মূল ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সদরঘাট এলাকার পিটিআইয়ের (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণার্থী।

শনিবার সকালে পিটিআই যাওয়ার জন্য অক্সিজেন এলাকা থেকে নিউমার্কেট অভিমুখী একটি বাসে ওঠেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চালকের সহকারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে সেখানে না নামিয়ে কিছুটা সামনে নিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বাসের হেলপার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০