,

গাড়ি চুরি করে মালিকের কাছে টাকা দাবি, না দিলেই বিক্রি করতো যন্ত্রাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার তুরাগ থানা এলাকা থেকে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় চোরাইকৃত একটি পিকআপও উদ্ধার করে র‍্যাব। আজ সোমবার দুপুরে র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত। অন্যথায় টাকা না পেলে গাড়ির প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিতো।

তিনি আরও জানান, এরই প্রেক্ষিতে গতকাল রোববার র‌্যাব-৪ এর কাছে এক ব্যক্তি তার গাড়ি চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করে। এরপর র‌্যাব-৪ অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বিকেলে ঢাকা মহানগরীর তুরাগ থানাদীন বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত একটি পিকআপসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মো. শরিফ (২২) ও মো. নাজমুল হোসেন (৩৫)।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা তাদের নাম-ঠিকানাসহ পলাতক সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে।

আসামিরা আরও জানায় যে, তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সদস্য। আসামিরা পলাতক আসামিদের সহায়তায় পূর্ব পরিকল্পনা মতে পরস্পর যোগসাজশে ঢাকা জেলার বিভিন্ন এলাকা হতে পিকআপভ্যান চুরি করে নিজেদের দখলে রেখে গাড়ির মালিকদের মোবাইল নম্বরে ফোন করে তাদের নিকট হতে বিকাশ ও নগদসহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিপুল পরিমান টাকা দাবি করতো।

কেউ টাকা দিতে না চাইলে আসামিরা তাদের চুরিকৃত গাড়ির বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে তা বিভিন্ন মটরস এর দোকানে খুচরা মূল্যে অবৈধভাবে বিক্রয় করে দিতো।

এভাবে আসামিরা পলাতক অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন যাবত অসংখ্য পিকআপ ভ্যান গাড়ি চুরি করে মোটা অঙ্কের বিপুল পরিমান টাকা আদায় করে বলে আসামিরা স্বীকার করে।

এ চক্রের আরও অনেক পলাতক সদস্য পলাতক রয়েছে। যাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযানিক দল তৎপর রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য