,

ভিকি-ক্যাটরিনার বিয়েতে ফোন ব্যবহার নিষিদ্ধ

news-image

বিনোদন ডেস্ক : আর কিছুদিন পরেই চার হাত এক হতে চলেছে বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ভিকি কৌশাল ও ক্যাটরিনা কাইফের। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। দুজনে চাইছেন তাদের অনুমতি ছাড়া যেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। এজন্য বিশেষ উদ্যোগও নিয়েছেন তারা। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ব্যবহার না করার অনুরোধ করেছেন এই জুটি।

ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ডে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কার্ডে অনুরোধ করা হয়েছে বিয়ে বাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে। বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরাও ফোন ব্যবহার করতে পারবেন না ভেন্যুতে। যারা এই জুটির বিয়ের ছবি তুলবেন, তারাও অনুমতি ছাড়া ছবি আপলোড করতে পারবেন না।

৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতে বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ক্যাটরিনা কাজ থেকে ছুটি নিয়েছেন বিয়ের প্রস্তুতির জন্য। তবে এখন পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির তরফ থেকে।

দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামীদামী তারকারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য