,

১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৪ জন

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ব্যাংক ড্রাফটে ১০০ টাকা জমা দিয়ে ৩৪ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিয়োগ বোর্ডের প্রধান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব নব-নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়োগ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের অন্য সদস্য সিরাজগঞ্জ জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরানুর রহমান ও রাজশাহী জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, গেলো ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা শেষে জেলার ৩৪ জন তরুণ তরুণীকে চাকরি দেয়া হয়। ব্যাংক ড্রাফটে একশ টাকা জমা দিয়ে পুলিশে প্রায় ১৪শ’ জন তরুণ-তরুণী অংশ নেয়। পর্যায়ক্রমে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩৪ জনকে নিয়োগ দেয়া হয়।

এসপি আরও বলেন, চূড়ান্ত প্রার্থীদের অভিভাবকেরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের বিনা টাকা পুলিশে চাকরি হবে। পুলিশে চাকরি পাওয়া সদস্যরাও খুব খুশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য