,

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

news-image

কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জাহাঙ্গীরের বাড়ি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ায়।

র‌্যাব জানায়, আজ রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রিজ এলাকায় র‌্যাব-৭ এর একটি অভিযানিক দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার শালিকার কাছ থেকেও মিয়ানমারের নগদ অর্থ মিলেছিল। পরে আজ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর