,

ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশ নারী দলের। বড় লক্ষ্য তাড়ায় শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪১ রান। ক্রিজে তখন সেট ব্যাটার রুমানা আহমেদ ও নতুন ব্যাটার সালমা খাতুন। ১৮তম ওভারকে দারুণভাবে কাজে লাগান এই যুগল। ওমাইমা সোহেলের করা সেই ওভারে ১৮ রান তুলে নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নিজেদের দিকে নিয়ে আসেন তারা। ব্যাট হাতে ঝড় তোলেন রুমানা। আর তাতেই জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো টাইগ্রেসরা।

আজ রোববার জিম্বাবুয়ের হারারেতে ওল্ড হারারিয়ানস মাঠে তিন উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। ব্যাট হাতে ৪৪ বলে ৬ বাউন্ডারিতে দুর্দান্ত অর্ধশতকে অপরাজিত ছিল রুমানা।

লক্ষ্য তাড়ায় শুরুর দিকে কচ্ছপ গতির ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। নির্ভরযোগ্য ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শারমিন নাহার ও ফারজানার হকের ব্যাটে রান পেলেও সেটা ছিল ধীর গতির। দল তখন প্রায় হারের দিকে এগোচ্ছিল। দলের বিপদের সময় ব্যাট করতে আসা রুমানা আহমেদ ও রিতু মনির ব্যাটে ম্যাচে ফিরে বাংলাদেশ।

প্রথম ৪০ ওভারে মাত্র ১১৩ তোলা বাংলাদেশের সামনে শেষ দশ ওভারে ৮৯ রানের লক্ষ্য। তবে ব্যাট হাতে রিতু-রুমানার যুগল বন্দিতে ম্যাচ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে। ৪৫তম ওভারে ফাতিমা সানাকে পরপর তিনটি চার হাঁকিয়ে বোল্ড হন রিতু। ৩৭ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

রিতুর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লতা মন্ডল ও ফাহিমা খাতুন দুইজনে ফেরেন শূন্যরানে। শেষের দিকে সালমা খাতুনকে নিয়ে ওমাইমার এক ওভার থেকে ১৮ রান আদায় করেন রুমানা। তাতেই দলকে জয়ের কাছাকাছি টেনে নেন তিনি। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ৪৪ বলে ৬টি বাউন্ডারিতে দারুণ অর্ধশতকে অপরাজিত ছিলেন রুমানা।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস