,

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে, যা বললেন রেজা কিবরিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের সঙ্গে কথা বলছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হকসহ দলটির নেতারা। আজ শনিবার দুপুর ১২টার দিকে তারা হাসপাতালে যান এবং এক ঘণ্টার মতো সেখানে ছিলেন।

রেজা কিবরিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকায় তাকে দেখা সম্ভব হয়নি। তবে তার চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন সূত্রে জেনেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাকাকালে খালেদা জিয়ার ঠিকমতো চিকিৎসা হয়নি এবং নিয়মিত চিকিৎসকেরা যেতেন না। সেখানে অনিয়মের কারণে এখন তার শারীরিক অবস্থা খারাপ হয়েছে।’

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বোঝার জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি রাজনৈতিক নয়, মেডিকেলের। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। দেশের ভাবমূর্তির জন্য হলেও একজন বয়স্ক নারী হিসেবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত।’ সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি