,

অফিসেই উপজেলা চেয়ারম্যানের অনৈতিক কর্মকাণ্ড

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : অনিয়ম-দুর্নীতির পর এবার তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বিরুদ্ধে। অফিস কক্ষে বসেই এক তরুণীর সঙ্গে অনেকটা প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন তিনি। আপত্তিকর সেই সর্ম্পকের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজ কার্যালয়ে এমন অপকর্মের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় বিচারের দাবি জানিয়েছে ওই তরুণীর পরিবার। আর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নেতাকর্মীরা।

পরিবারের অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের কাছে শিক্ষাবিষয়ক আর্থিক অনুদানের জন্য গিয়েছিলেন ওই তরুণী। উপজেলা চেয়ারম্যান কাদের তাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে শ্লীলতাহানি করেছেন।

সাধারণ মানুষ তো বটেই, দলের নেতাকর্মীরাও আব্দুল কাদেরের এমন কর্মকাণ্ডে বিস্মিত, ক্ষুব্ধ। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানও।

জানা যায়, আব্দুল কাদেরের বিরুদ্ধে শুধু নারী কেলেঙ্কারি নয়, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, সরকারি পুকুর ইজারার বিনিময়ে কোটি কোটি টাকা লুটপাট, মাদক ব্যবসা, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করাসহ নানা অভিযোগ রয়েছে।

নাচোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান জানান, আব্দুল কাদেরের এই কাজের জন্য আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাই তার কৃতকর্মের জন্য জরুরিভাবে তাকে দল থেকে বহিষ্কার করা উচিত।

নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝাল্লু এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তাকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারসহ দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ‘বিষয়টি সম্পর্কে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়