,

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় আলোচনায় তারা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।

সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ দুবাইতে অনুষ্ঠিত International Dubai Air Show 2021 অবলোকন করেন এবং প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য