,

তারকাদের মধ্যে সেরা করদাতা তারা

news-image

বিনোদন প্রতিবেদক : ২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার অভিনয় ও সংগীত বিভাগে ছয়জন তারকাশিল্পী সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। গতকাল বুধবার রাতে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছে সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। আর সংগীতশিল্পী ক্যাটাগরিতে তাহসান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিতের নাম উঠে এসেছে।

২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে এবার ব্যক্তি পর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকারের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। এ ছাড়া সড়ক, বিমান বা জলপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। চিকিৎসায় সরকারি হাসপাতালে অগ্রাধিকারসহ নানা সুযোগ পায় এ কার্ডধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য