,

গুরুত্বপূর্ণ দিক হলো আমরা হারিনি, এগিয়ে যাচ্ছি : মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : মাসচারেক আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাঠ থেকে শিরোপা নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকেই হারিয়েছিল ১-০ গোলে।

কিন্তু বুধবার ভোরে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি জিততে পারেনি লিওনেল মেসির দল। হতাশাজনক ফুটবল খেলা দুই দল ম্যাচটি শেষ করেছে গোলশূন্য ড্রয়ে।

তবে জিততে না পারলেও, দিনের অন্য ম্যাচে চিলির পরাজয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বাছাইপর্বে ১৩ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ২৯ পয়েন্ট।

ব্রাজিলের বিপক্ষে করা ড্রয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক মেসির কণ্ঠে পরাজিত না হওয়ার স্বস্তি। তার মতে, এগিয়ে চলেছে আর্জেন্টিনা এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘শুরু থেকেই আমাদের বিশ্বাস ছিল জিততে পারবো। সে অনুযায়ী আমরা খেলতে চেয়েছি, কখনও কখনও পারিনি। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ভালো করছি, ম্যাচ হারিনি এবং এগিয়ে যাচ্ছি।’

উরুগুয়ের সঙ্গে আগের ম্যাচে শেষের ১৫ মিনিট খেলেছিলেন মেসি। তবে ব্রাজিলের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। এর আগে ইনজুরির কারণে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে দুইটি ম্যাচ খেলা হয়নি তার।

নিজের সবশেষ অবস্থা জানিয়ে মেসি বলেন, ‘আমি যথেষ্ট ফিটনেস নিয়েই নেমেছি। বিশেষ করে ছন্দ থাকায়। ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমি ঠিক আছি। নয়তো খেলতাম না। খেলাটি যতটা গতি চেয়ে থাকে, তা মিটিয়ে খেলা সহজ নয়।’

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর