,

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। আজ বুধবার সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন মির্জা আব্বাস। ব্যথা না কমায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে উচ্চ রক্তচাপসহ কিছু সমস্যা ধরা পড়ায় তাকে সিসিইউতে নেন চিকিৎসকরা।

এ ছাড়াও ডায়াবেটিসের রোগী মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা, যোগ করেন ডা. রফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য