,

সাভারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় সময়মতো বেতন ও ওভারটাইম বিল দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেটস্থ আঞ্চলিক সড়কের দেওয়ান মার্কেট এলাকার জেড এ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন ও ওভারটাইম বিলের দাবিতে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে প্রায় ৬০০-৭০০ শ্রমিক ওই পোশাক কারখানায় কাজ করে আসছেন। প্রতি মাসেই বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু দুই মাস ধরে পরের মাসের শেষে বেতন দেয়া হচ্ছে। এছাড়া বেতন এক সময়ে পরিশোধ করেন আর ওভারটাইমের বিল অন্য সময় পরিশোধ করা হয়।

শ্রমিকরা বলেন, ‘আমরা কিছুই বলতে পারি না। কিছু বললেই বাইরের লোক দিয়ে হুমকি-ধমকি দেয়। এমনকি মাতৃকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকা আমাদের দেয়া হয় না। আমাদের দাবি, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে গার্মেন্টস কর্তৃপক্ষের।’

বিক্ষোভ থেকে মোহসীন নামে এক শ্রমিক বলেন, দুই মাস ধরে সময়মতো বেতন দেয়া হচ্ছে না। একইসঙ্গে নাইট বিল, ওভারটাইমের বিল দেয়ার সময়ও নানা ধরনের বাহানা করে তারা। প্রতি মাসেই বেতনের সময় কারখানা কর্তৃপক্ষ গড়িমসি করে। আমরা সময় মতো আমাদের ন্যায্য বেতন চাই।

কারখানার জেনারেল ম্যানেজার বাবু বলেন, বিষয়টি নিয়ে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছে। আশা করছি এর দ্রুত সমাধান করা হবে। এছাড়া বাইরের লোক দিয়ে ভয়-ভীতি দেখানোর কোনো ঘটনা এখানে ঘটেনি।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, কারখানা কর্তৃপক্ষ সবসময় বাইরের লোক দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখায়। এ ধরনের অভিযোগ অনেক শ্রমিক করেছেন। এছাড়াও শ্রমিক নেতাদের সঙ্গে একই ঘটনা। এর তীব্র নিন্দা জানাই। আমরা বিষয়টি নিয়ে বসেছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য