,

১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ১৪ হাজার পিস ইয়াবাসহ বাকলিয়া থানা পুলিশের কনস্টেবল মুন্সী আজমীর হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থানার টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সিএমপির পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল মুন্সী আজমীর হোসেন বাকলিয়া থানাধীন বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পরে গ্রেপ্তার আজমীর ও পলাতক শাহ আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল চন্দ্র দাশ বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রাম থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল চালিয়ে আজমীর ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোল প্লাজার সামনে মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটক করা হয়। কাঁধে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আজমীর জানান, চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা ইয়াবা বিক্রেতা শাহ আলমের কাছ থেকে তিনি ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় এক মাদক বিক্রেতার কাছে হস্তান্তরের জন্য যাচ্ছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, বাকলিয়া থানার অধীনে বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন আজমীর হোসেন। সকালে রেস্টে যাওয়ার কথা বলে বাইক নিয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি।

এ জাতীয় আরও খবর

বিরোধীদের নিয়েই সংকট মোকাবিলার কথা প্রধানমন্ত্রীর

সংসদে গালাগালির অভিযোগ রুমিনের

র‍্যাব বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদল নয়

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল পাস

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী