,

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

news-image

২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। তবে ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত চক্রে পাওয়া একমাত্র আসরটি ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ।মঙ্গলবার বিশ্ব আসর আয়োজনের নতুন চক্রের ৮টি নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আইসিসি। এই ৮টি টুর্নামেন্ট আয়োজন করবে ১২টি ভিন্ন ভিন্ন দেশ। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিরেছে চ্যাম্পিয়নস ট্রফিও।

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর