বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে সহিংসতা হচ্ছে। অভিযোগ উঠেছে যেভাবে নির্দেশনা দেয়া ছিল পুলিশ সেভাবে দায়িত্ব পালন করছে না। অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা বন্ধে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশকে কী নির্দেশনা দিয়েছিলেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি এমন একটা উদাহরণ দিতে পারবেন যে পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশের কাজটি পুলিশ করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচন এটা সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। যেটা হয়েছে বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে, দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন…সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়, সেটিই করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন।’

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে