,

কক্সবাজারে নির্বাচনী সহিংসতা : নিহত ১

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনে ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আজ বৃহস্পতিবার সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে আকতারুজ্জামন পুতু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুরুশকুল ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার শেখ কামালের ছোট ভাই। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এই হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, আজ বৃহস্পতিবার ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধ সীল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান এতে বাধা দেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এসময় দায়ের কোপ এবং গুলি লাগলে আহত হন আকতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম