,

শৃঙ্খলমুক্ত হলেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

news-image

অনলাইন ডেস্ক  : গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।

বুধবার (১০ নভেম্বর) নুর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নুর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের নুর হোসেনকে স্মরণ করে বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রা নূর হোসেনের আত্মত্যাগ আমাদের গৌরবময় হয়ে আছে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর।

তিনি বলেন, আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য