,

নতুন অধিনায়ক রোহিতের প্রথম সিরিজে বিশ্রামে বুমরাহ-কোহলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : দুঃস্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বে শুরু হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের নবযাত্রা। রোহিতকে অধিনায়ক করে ১৭ নভেম্বর ঘরের মাঠে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।

যেখানে রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডানহাতি ওপেনার লোকেশ রাহুলকে। এই সিরিজের দল থেকে বিশ্রামে রাখা হয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুরদের।

অর্থাৎ বিশ্বকাপ স্কোয়াডে এক ঝাঁক পরিবর্তন এনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দলে অন্তত তিন জন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। তারা হলেন আভেশ খান, হার্শাল প্যাটেল ও ভেংকটেশ আইয়ার। এছাড়া রুতুরাজ গাইকোয়াদও আছেন দলে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াদ, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ভেংকটেশ আইয়ার, ইয়ুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ১৭ নভেম্বর, জয়পুর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ নভেম্বর, রাঁচি
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ নভেম্বর, কলকাতা

সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?